Desh Bangla 24 News
সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

ব্যাংকার সালাহ্ উদ্দিন এর সাথে গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
Desh Bangla 24
নভেম্বর ২, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার

জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ম্যানেজার, ব্যাংকার এসোসিয়েশন শ্রীমঙ্গল এর সভাপতি ও সাপ্তাহিক ধলাই পত্রিকার উপদেষ্টা মোঃ সালাহ্ উদ্দিন বর্ণাঢ্য ব্যাংকিং জীবনের সফল পরিসমাপ্তি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন এর সভাপতিত্বে সেমবার (২ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মত বিনিয়োগ সভায় মো. সালাউদ্দিন বলেন, ‘আজকের এই মুহূর্তটি আমার জীবনের এক বিশেষ আবেগঘন মুহূর্ত। দীর্ঘ কর্মজীবনের পথচলা শেষে আজ আমি আমার পেশাগত জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছি।

জীবনের প্রতিটি অধ্যায়েরই একটি শুরু আছে, আছে একটি সমাপ্তি। কিন্তু কিছু সম্পর্ক, কিছু স্মৃতি এবং কিছু মানুষের ভালোবাসা কখনো শেষ হয় না।
“চাকরি মানুষকে পরিচয় দেয়, কিন্তু মানুষের ভালোবাসা মানুষকে স্মরণীয় করে রাখে।
আমার কর্মজীবনে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেকের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। বিশেষ করে আপনাদের মতো গণমাধ্যমকর্মীদের সঙ্গে আমার যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে, তা আমার জীবনের অন্যতম মূল্যবান অর্জন।

পদ-পদবি একদিন শেষ হয়ে যায়, কর্মজীবনের পরিচয় একদিন মুছে যায়; কিন্তু মানুষের জন্য করা ভালো কাজ এবং মানুষের হৃদয়ে অর্জিত সম্মান চিরদিন বেঁচে থাকে।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, কর্মজীবনে সাফল্য শুধু দায়িত্ব পালন করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করা, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা এবং মানুষের আস্থা অর্জন করাই প্রকৃত সাফল্য।
আজ হয়তো আমার দাপ্তরিক দায়িত্বের সমাপ্তি ঘটছে, কিন্তু আপনাদের সঙ্গে আমার সম্পর্কের কোনো সমাপ্তি ঘটবে না। কর্মক্ষেত্রের পরিচয়ের বাইরে আমরা সবাই মানুষ, আমাদের সম্পর্ক ভালোবাসা, শ্রদ্ধা ও সৌহার্দ্যের।’
ব্যাংকার সালাউদ্দিন বলেন,
‘কর্মজীবনে আমার কোনো কথা, আচরণ কিংবা সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আর আপনাদের কাছ থেকে যে সহযোগিতা, ভালোবাসা ও সম্মান পেয়েছি, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘বিদায় মানে বিচ্ছেদ নয়, বিদায় মানে নতুন অধ্যায়ের সূচনা। দূরত্ব বাড়তে পারে, কিন্তু আন্তরিকতা ও ভালোবাসা কখনো দূরে সরে যায় না।’

এসময় সালাহ্ উদ্দিন এর বর্নাঢ্য কর্মজীবন নিয়ে আলোকপাত করেন, এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান
বক্তব্য রাখেন।

সভায় দেশ রূপন্তর পত্রিকার প্রতিবেদক ইসমাইল মাহমুদ, নয়া দিগন্ত পত্রিকার এম এ রকিব, মামুন আহমেদ, এহসানুল হক, আতাউর রহমান কাজল, খোলাচিঠি’র নান্টু রায়, আমার দেশ পত্রিকার কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মুসলিম চৌধুরী, মিজানুর রহমান আলম, সময়ের আলো পত্রিকার শামসুল ইসলাম শামীম, মানবজমিন এর জামাল মিয়া, ফটো সাংবাদিক সুলতান আহমদ, তানভীর আহমেদ কাউছার, চায়ের জনপদ এর মোহাম্মদ আল আমিন, মো. এমরান হোসেন, পিন্টু দেব নাথ, চায়ের দেশ পত্রিকার সনেট দেব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা আপনাদের লেখনী, ক্যামেরা ও কণ্ঠের মাধ্যমে সত্য, ন্যায় এবং মানুষের কল্যাণে কাজ করে যাবেন-এটাই আমার প্রত্যাশা।
পরিশেষে তিনি ‘পথচলায় হয়তো দেখা হবে না, কিন্তু আপনাদের সঙ্গে কাটানো সময়, স্মৃতি ও ভালোবাসা আমার হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন।’

সর্বশেষ - শ্রীমঙ্গল