
অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট এর অভিযান। ছবি দেশবাংলা২৪
স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন এর দায়ে দুই ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায়পরান, কেদারপুর চা বাগান ও দিনারপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন মিনহাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেদারপুর চা বাগানের দিনারপুর ছড়ায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় জুনেল ঝরা (৩০); পিতা: পবণ ঝরা, ঠিকানা- স্কুল লাইন, কেদারপুর চা বাগান, মির্জাপুর ইউনিয়ন ও সোহাগ মুন্ডা (২৪), পিতা: গোপাল মুন্ডা, ঠিকানা- দশঘর, দিনারপুর চা বাগান, মির্জাপুর ইউনিয়ন নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং উভয় মামলায় প্রত্যেককে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

















