Desh Bangla 24 News
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মনোনয়ন বিতরণ শুরু

প্রতিবেদক
Desh Bangla 24
নভেম্বর ৫, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- বি-৭৭) ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

এনিয়ে প্রার্থী ও সাধারণ শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ শুরু হয়। এসময় বিপুল সংখ্যক চা শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, যিনি নির্বাচনী তফসিল অনুযায়ী সহকারী রিটার্নিং কর্মকর্তা, মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরন করা হবে। আজ বাগান পঞ্চায়েত/প্রাথমিক কার্যকরী পরিষদ এর ১০৩জন, ভ্যালি (বালিশিরা) কার্যকরী পরিষদের ২জন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (সভাপতি মণ্ডলী) পদে ২ জন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (সম্পাদক মণ্ডলী) ৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছন। আগামী ১০ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। ১৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই দিন ও ১৫ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানান।

তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করা হবে।

দীর্ঘ সাড়ে ৮ পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা-বাগানগুলোর শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার, স্বার্থ সংরক্ষণ এবং বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা শ্রমিকদের।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত

স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময়

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

তিন দশকের সাংবাদিকতা: হাবিব সরোয়ার আজাদের জন্মদিনে শুভেচ্ছা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: সিলেট ডিসি

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসাসেবায় ভোগান্তি

পুজার ছুটিতে প্রাণ ফিরেছে পর্যটন খাতে

আরএফএল গ্রুপে চাকরি – বেতন ৪০ হাজার