Desh Bangla 24 News
শনিবার , ৩ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলে দুর্গোৎসব – প্রস্তুতি সভা

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ৩, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে পালন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন উপলক্ষে প্রস্তুতি মূলক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, পূজা উদযাপন পরিষদ, ফ্রন্ট ও বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে সব ধরনের প্রস্তুতি ও সহযোগিতার কথা জানান।

সর্বশেষ - শ্রীমঙ্গল