Desh Bangla 24 News
মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গল পৌরসভার সীমানা সম্প্রসারণের খসড়া গেজেট প্রকাশ

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১৩, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

ছবি – প্রতীকী।

স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সীমানা সম্প্রসারণের উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পৌরসভার আওতায় নতুন এলাকা অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্য দিয়ে শ্রীমঙ্গল শহরতলীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ আরও এক ধাপ এগিয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তফসিলে বর্ণিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনের স্মারক নম্বর এস.আর.ও. নং ৩৫৩-আইন/২০২৬।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই আইনের বিধান অনুযায়ী, প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এ প্রস্তাবের বিরুদ্ধে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে। উত্থাপিত আপত্তি সরকার তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।

এর আগে শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী গত ১৫ মার্চ ২০২৬ তারিখে পৌরসভার সীমানা সম্প্রসারণের বিষয়ে একটি ডিও লেটার ইস্যু করেন। তাঁর ওই উদ্যোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের এ পদক্ষেপকে পৌরসভার সম্প্রসারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট প্রক্রিয়া যাচাই-বাছাই ও আইনগত আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে নতুন এলাকাগুলোকে পৌরসভার অন্তর্ভুক্ত করার পথ সুগম হতে পারে।

শহরতলীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে খসড়া গেজেট প্রকাশের অর্থই চূড়ান্তভাবে পৌরসভার সীমানা সম্প্রসারণ কার্যকর হওয়া নয়; এ জন্য নির্ধারিত আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত

শ্রীমঙ্গলে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি হলেন সাংবাদিক নাসরুল আনোয়ার

সৌদি বিমানবন্দরে হুতিদের দফায় দফায় হামলা

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গলে বিজিবির ড্রোন – শারদীয় সুরক্ষা এ্যাপ

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গলে বিজিবির ড্রোন – শারদীয় সুরক্ষা এ্যাপ

সাক্ষাৎকারে চেয়ারম্যান প্রার্থী শিপু: নাগরিক সেবার দরজা উন্মুক্ত থাকবে

ব্যাংকার সালাহ্ উদ্দিন এর সাথে গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়

জ্বীনের বাদশা- প্রতারণা, উদ্ধার ৫ ভরি স্বর্ণ, গ্রেফতার ৪

দুবাই-এ সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের এক যুবকের মৃত্যু

অক্টোবর জুড়ে চলবে মেঘ- বৃষ্টির খেলা