Desh Bangla 24 News
শুক্রবার , ৬ নভেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

মৃক্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি হলেন সাংবাদিক নাসরুল আনোয়ার

প্রতিবেদক
Desh Bangla 24
নভেম্বর ৬, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ


 

দেশ বাংলা ২৪.নিউজ ডেস্ক

বিশিষ্ট সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নাসরুল আনোয়ার মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটির নেতৃত্বে তিনি দায়িত্ব পালন করবেন।

গত রবিবার (১ নভেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুরের বিলপাড়-ডুয়াইগাঁওয়ে বাজিতপুর-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্বভার অর্পণ করা হয়।

অনুষ্ঠানে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন, লেখক ও প্রতিবন্ধিতা বিষয়ে গবেষক ম. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা তাঁর কাছে দায়িত্বভার তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী, অভিভাবক এবং সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতাধীন এই প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ২০১৮ সালেই স্বীকৃতি পায়। ২০২৩ সালে বিশেষ শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় এবং ২০২৪ সালে সাভারের বিকেএসপির মাঠে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুরস্কার লাভ করে। এছাড়া বিগত প্রায় এক দশকে এই শিক্ষালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী মূলধারার স্কুলে শিক্ষালাভ করেছে এবং আরও প্রায় ৩০ জন শিক্ষার্থী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।

দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি নাসরুল আনোয়ার বলেন, ‘বিশেষ কোনো দায়িত্ব ছাড়াই প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের কাজে এতোদিন নিয়োজিত ছিলাম। আজকে নতুন পাওয়া দায়িত্ব প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনবার কাজে নিবিড় থাকবার বাসনা নিঃসন্দেহে আরও বাড়িয়ে দিলো।’

প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা বলেন, ‘আমাদের এ প্রতিষ্ঠান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, ইন্দ্রিয় ও বুদ্ধিগত বিকাশে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, উপকরণ এবং চাহিদাভিত্তিক থেরাপি প্রদানের মাধ্যমে তাদের কর্মক্ষম করে মূলধারায় অন্তর্ভুক্তিকরণে কাজ করছে। নাসরুল আনোয়ার ভাই এসব কাজে নিরলসভাবে সম্পৃক্ত রয়েছেন।’

ফাউন্ডেশনের চেয়ারপারসন ম. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে জনাব নাসরুল আনোয়ার সরাসরি সম্পৃক্ত রয়েছেন এবং প্রতিবন্ধীবান্ধব সাংবাদিকতায় তিনি পুরস্কার পেয়েছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান বিবেচনা করেই তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।’

বাজিতপুরের বসন্তপুর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক এ. কে. মতিউল ইসলাম ভূঁইয়ার সন্তান নাসরুল আনোয়ার জাতীয় একটি দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

কানাডা পাঠানোর নাম করে ২০ লাখ টাকা আত্মসাৎ

শ্রীমঙ্গলে জুলাই যোদ্ধাকে অপহরণ চেষ্টার অভিযোগ

গুহ রোড থেকে কুরিয়ার সার্ভিস সরিয়ে নেয়ার নির্দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি মিষ্টির পদত্যাগ

সাবেক এমপি নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমান গ্রেপ্তার

সামনে বিদ্যুৎ! তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি- চাপে নিম্ন ও মধ্যবিত্তরা

বাদ পড়া সহকারী শিক্ষকরা ধাপে ধাপে নিয়োগপত্র পাবেন – শিক্ষামন্ত্রী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: সিলেট ডিসি

ব্রিটেনের অভিবাসন ও আশ্রয়ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে