Desh Bangla 24 News
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

মহাসড়ক থেকে অজগর উদ্ধার

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ২৭, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজগর একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমঙ্গল ইছবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শ্রীমঙ্গল ভেটেরিনারি পশু হাসপাতালের চিকিৎসক ডা. বাহার একটি অজগর সাপ দেখতে পান । তিনি ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। সাপটি রাস্তা পার হতে চাইলে ডা. বাহার সাপটিকে গাড়ি চাপা থেকে রক্ষায় সড়িয়ে দেয়ার চেষ্টা করেন।
পরবর্তীতে ডা. বাহার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থেকে উদ্ধার করেন।
উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

সর্বশেষ - শ্রীমঙ্গল