Desh Bangla 24 News
শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ৩টি চায়না এয়ারগান উদ্ধার

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ৩১, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

সত্যজিৎ দাস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় তিনটি চায়না এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে উপজেলার নূরজাহান সাইনবোর্ড মোড় থেকে ডলুছড়াগামী পাকা সড়কের পাশের একটি ঝোপ থেকে এসব এয়ারগান উদ্ধার করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়,রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৯, সিপিসি-২,শ্রীমঙ্গল,মৌলভীবাজারের একটি আভিযানিক দল। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় তিনটি চায়না এয়ারগান পাওয়া যায়। তবে উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা এয়ারগানগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ৩১ অক্টোবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সর্বশেষ - শ্রীমঙ্গল