Desh Bangla 24 News
শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে সভা

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ৯, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

ভুয়া ফেসবুকে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ সভা। – দেশবাংলা

স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মকসুদুর রহমান মকসুদের বিরুদ্ধে
‘আশিদ্রোন ইউনিয়ন নিউজ’ নামে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি বিকৃত ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পশ্চিম আশিদ্রোনের আইয়ুব মার্কেটের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, আশিদ্রোন ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মো. মোব্বাসিরুল হক মবসিল, আইয়ুব আলী মার্কেটের সভাপতি মো. ছুরুক মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ হান্নান,মাওলানা আব্দুল আাহাদ, মাষ্টার মিজানুর রহমানসহ আরে অনেকে।

বক্তারা বলেন, ফেসবুক আইডি থেকে ইউপি সদস্য মকসুদুর রহমান মকসুদের বিরুদ্ধে এআই দিয়ে তৈরি বিকৃত ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করতে পারে। তাই এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে কাউকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

প্রতিবাদ সভায় বক্তারা এআই প্রযুক্তির অপব্যবহার বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার শতাধিকেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শ্রীমঙ্গল