Desh Bangla 24 News
শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

আসুন রাজনীতির ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করি – হাজী মুজিব

প্রতিবেদক
Desh Bangla 24
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার

আসুন, রাজনীতির ঊর্ধ্বে উঠে শ্রীমঙ্গলের স্বার্থে একসঙ্গে কাজ করি। গুজব নয়, তথ্যের ওপর আস্থা রাখি অপরিকল্পিত ভাগাড় নয়—আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে জনগনের সহযোগিতা চাই।

শনিবার শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

পরিবেশকে সুরক্ষিত রেখে উন্নত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শ্রীমঙ্গল গড়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন,  শ্রীমঙ্গলের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতে মিথ্যা তথ্য, গুজব বা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণকে বিভ্রান্ত করে অবৈধ দখল দীর্ঘায়িত করা কিংবা সরকারি উন্নয়ন বাধাগ্রস্ত করার এমন সকল প্রচেষ্টা বরদাশত করা হবে না। তবে বৈধ অধিকার থাকলে তা অবশ্যই আইন অনুযায়ী সুরক্ষিত থাকবে। তিনি বলেন শ্রীমঙ্গলের দীর্ঘদিনের  সমস্যা ময়লার ভাগার অপসারন। এনিয়ে সরকার যখন একটি যৌক্তিক সমাধানের পথে যাচ্ছি তখন একটি মহল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সর্বশেষ - শ্রীমঙ্গল