
মৌলভীবাজারে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়। – দেশবাংলা২৪
স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে ৮ মাদকসেবি গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকদ্রব্য বিরোধী এক অভিযানে মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
মাদক দ্রব্য অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. রাজিব হোসেন মহোদয়ের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: রমজান মিয়া (৫০), সোহাগ মিয়া (২৫), বাহার উদ্দিন (২৪), রবিউল আউয়াল (২৯), প্রভাত কর (৩৬), মো: লিটন (৪২), আল- আমিন (২৫) ও মো: শরীফ আহমেদ (২৭)। এদের ৭ জনের বাড়ি মৌলভীবাজারের বিভিন্ন এলসকায়। এদের একজনের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
পরে প্রত্যেক আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদন্ড প্রদান করে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়ছে।
















