Desh Bangla 24 News
বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

২৭ সালের মধ্যে ৭০ শতাংশ ক্যাশলেস অর্থনীতির পরিকল্পনা

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ২৮, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ

এক দেশ এক কিউ আর শীরনামে বাংলা কিউআর বাস্তবায়নে বুধবার শ্রীমঙ্গলে মতবিনিময় সভা। দেশবাংলা২৪

স্টাফ রিপোর্টার 

দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেন সহজ করতে শ্রীমঙ্গলে ‘এক দেশ, এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর বাস্তবায়নবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার লক্ষ্য রয়েছে। পরবর্তী সময়ে ২০৩০ সালের মধ্যে এ কার্যক্রম শতভাগে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলা কিউআর চালু হলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজে ও বিনা চার্জে ডিজিটাল লেনদেন করতে পারবেন। দুই হাজার টাকার কম অঙ্কের লেনদেনে সরকারি প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধার বিষয়টি তুলে ধরে খালেদ আহমদ বলেন, জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ রয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ খাতে সরকারের ৬০ হাজার কোটি টাকার তহবিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন। দেশবাংলা২৪

মোবাইল ব্যাংকিং সেবায় বিকাশের অতিরিক্ত অর্থ আদায়ের প্রসঙ্গ তুলে বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা বলেন, বাংলা কিউআর চালু হলে এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ সংকুচিত হয়ে আসবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের মুখ্য পরিচালক সিন্ধু ভূষণ পাল, আইএফআইসি ব্যাংকের হেড অব কান্ট্রি মো. জাকির হোসেন এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া।

বক্তব্য রাখছেন নারী উদ্যেক্তা মিতালি পাল। -দেশবাংলা২৪

এ ছাড়া বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও নারী উদ্যোক্তারা সভায় বক্তব্য দেন। তাঁরা বাংলা কিউআর ব্যবস্থার প্রসার, ডিজিটাল লেনদেনে ব্যবসায়ীদের সম্পৃক্ততা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতা বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত