Desh Bangla 24 News
রবিবার , ৪ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফর: গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ৪, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

 

ছবি- রয়টার্স

অনলাইন থেকে

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের কিয়েভ সফরের মধ্যেই ইউক্রেনের রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সেতুতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার দিনিপ্রো নদীর ওপর নর্দার্ন ব্রিজে চালানো এ হামলায় দুজন আহত হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ দিন কিয়েভের দিনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলো লক্ষ্য করে হামলা চালাল রাশিয়া। খবর দ্য গার্ডিয়ান।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রুশ ড্রোনটি নর্দার্ন ব্রিজের সড়কে আঘাত হানে। হামলার সময় সেতু দিয়ে যানবাহন চলাচল করছিল। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন সড়কে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।

কিয়েভে পৌঁছে মের্ৎস বলেন, এ জায়গায় দাঁড়িয়েই আমরা এ যুদ্ধের সম্পূর্ণ অর্থহীনতা দেখতে পাচ্ছি। আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনকে আমাদের সব ধরনের সহায়তা করা প্রয়োজন। তিনি আরো বলেন, রাশিয়াকে থামানো না গেলে একসময় তাদের যুদ্ধযন্ত্র আমাদের দিকেও ঘুরে দাঁড়াবে।

মের্ৎসের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর লাগাতার হামলায় কিয়েভের মানুষ সময় পার করছে।

সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার হামলা আরো তীব্র হয়েছে। বিশেষ করে নতুন ধরনের জেটচালিত ড্রোন দিয়ে প্রায় নিয়মিত হামলায় রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আসন্ন শীতে শহরটির বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কিয়েভের সেতুগুলোও রুশ হামলার গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠেছে। নর্দার্ন ব্রিজ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় সেতুতেও একাধিকবার হামলা চালানো হয়েছে। সেতুগুলো এখনো সচল থাকলেও হামলার পুনরাবৃত্তি ও নতুন হামলার আশঙ্কায় দিনিপ্রো নদীর ওপর থাকা ছয়টি সড়ক সেতুর মধ্যে পাঁচটিতে যান চলাচল সীমিত বা সাময়িকভাবে বন্ধ করেছে কিয়েভ কর্তৃপক্ষ। এতে রাজধানীতে তৈরি হচ্ছে বড় ধরনের যানজট ও যোগাযোগ সমস্যা।

সর্বশেষ - শ্রীমঙ্গল