Desh Bangla 24 News
শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

এআই কন্টেন্ট বানিয়ে সাংবাদিক সালাউদ্দিন শুভর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

প্রতিবেদক
Desh Bangla 24
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

​কমলগঞ্জে  কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে সাংবাদিক সালাউদ্দিন শুভর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তারা এধরনের জঘন্য অপচেষ্টার নিন্দা ও ধিক্কার জানািয়ছেন।

কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেছেন- একজন পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকের কণ্ঠ স্তব্ধ করতে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে যারা এমন বিকৃত ও অপরাধমূলক পথ বেছে নিয়েছে, তারা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত হানেনি; বরং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হেনেছে। প্রযুক্তির আধুনিকতাকে যেখানে ইতিবাচক কাজে ব্যবহার করার কথা, সেখানে এটিকে অন্যের সম্মানহানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা চরম সাইবার অপরাধ।

​প্রযুক্তির অপব্যবহার বন্ধ ও স্বাধীন সাংবাদিকতা সুরক্ষিত থাকারও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাংবাদিক সালাউদ্দিন শুভর বিকৃত ছবি ও অপপ্রচারমূলক কন্টেন্ট  অবিলম্বে অপসারণ করার আহবান জানান।

সর্বশেষ - শ্রীমঙ্গল