Desh Bangla 24 News
সোমবার , ৫ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

দূর্গাপূজার নিরাপত্তা শ্রীমঙ্গলে পৌর বিএনপির মতবিনিময় সভা

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ৫, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ

পুজার নিরাপত্তায় পৌর বিএনপির সভায় নেতৃবৃন্দ। দেশবাংলা২৪

 

স্টাফ রিপোর্টার

শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টায় শহরের গুহ রোডে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ এর সভাপতিত্বে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ও ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এর নির্দেশনায় পৌরসভার ভেতর ১৩ টি পূজা মন্ডবগুলোতে সার্বিক নিরাপত্তা বিধানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে পৌর বিএনপির নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক হয়ে কাজ করবেন বলে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সভায় পূজার সময় নাশকতা প্রতিরোধ,শহরে যানজট নিয়ন্ত্রণে ভূমিকা রাখা,বখাটেদের উৎপাত দমনে পৌরসভার ভেতরে ৯ টি ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের দিয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে।

এসময় সভায় বক্তাগণ পৌরসভার ভেতর মাদকের ভয়াবহ ছড়াছড়ি নিয়ে তথ্য উপাত্ত সরবরাহ করে বক্তব্য রাখেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদক কারবারি ও মাদকাসক্তদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করে জোড়ালো অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার,সদস্য মোসাব্বির আলী মুন্না,সৈয়দ সালাউদ্দিন,সাবলু আহমেদ সিদ্দিকী,মোহাম্মদ আলমগীর হোসেন সেলিম,মিজানুর রহমান মাসুম প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত

ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে সভা

মৌলভীবাজারে সরকারি কর্মকর্তার বাসা চুরি

শ্রীমঙ্গলে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার কমিটি গঠন, জিতু সভাপতি – সুমন সম্পাদক

শ্রীমঙ্গল থানা উড়িয়ে দেয়ার হুমকি যুবদল নেতার

রং-তুলির শেষ আঁচড়ে দেবীর রূপ, শ্রীমঙ্গলে ১৭৩ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমানের বিশ্ব শান্তির আহ্বান

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, ২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

শ্রীমঙ্গলে শান্তিপুর্ণ দুর্গোৎসব, সম্প্রীতির মিলনমেলা

১৮ বছর পর মাঠে গড়াচ্ছে আদনান-অপু জুটি দ্বিতীয় ইনিংস