
দেশবাংলা ডেস্ক
গোয়েন্দা বাহিনীর রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজার উর্ধমূখী দেখে ৫টি কোম্পানি ২২ সেপ্টেম্বর থেকে বিক্রি প্রায় বন্ধ করে দিয়েছে। নতুন দামে বিক্রি করার জন্য হাজার হাজার টন এলপিজি ধরে রেখেছে।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৮৩৭ টাকা, যা ছিল ১,৫৮৫ টাকা। সে হিসাবে দাম বেড়েছে ২৫২ টাকা।
আন্তর্জাতিক বাজারদর সমন্বয় করে এলপিজির দাম বাড়ানোর কথা জানাশ বিইআরসি।
আজ রোববার (৪ অক্টোবর) এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি, যা সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
সেপ্টেম্বর মাসে খুচরা বাজারে ১,৫৮৫ টাকা দাম নির্ধারিত থাকলেও ২,২০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
একটি গোয়েন্দা বাহিনীর রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজার উর্ধমূখী দেখে ৫টি কোম্পানি ২২ সেপ্টেম্বর থেকে বিক্রি প্রায় বন্ধ করে দিয়েছে। নতুন দামে বিক্রি করার জন্য হাজার হাজার টন এলপিজি ধরে রেখেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, আগস্টে আমদানি হয়েছে ১লাখ ৫৮ হাজার টন, আর সেপ্টেম্বর মাসে এসেছে ১ লাখ ৫৬হাজার টন। সে কারণে বাজারে ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই।

















