Desh Bangla 24 News
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলে ‘জুলাই রাজবন্দি অ্যালায়েন্স’ নেতা বাবুল আটক

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা জুলাই রাজবন্দি অ্যালায়েন্স কমিটির দপ্তর সম্পাদক বাবুলকে সাইবার ক্রাইম মামলায় আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে আটক করে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে বলে বাবুলের পরিবারের থেকে দাবি করা হয়েছে।
বাবুলের স্ত্রী আনোয়ারা বেগম জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ তাদের বাসায় যায়। থানায় প্রয়োজন আছে এমন কথা বলে পুলিশ বাবুলকে ধরে নিয়ে যায়।
আনোয়ারা বেগমের অভিযোগ করেছেন, থানায় নেওয়ার পর বাবুলকে মারধর করা হয়। রাত ৩টা পর্যন্ত তিনি ও তার সন্তানেরা থানার সামনে অপেক্ষা করলেও স্বামীর বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাননি। পরে রাতে বাবুলকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয় বলে তিনি জানান।
বাবুল বিগত আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। একসময় তিনি গ্রেপ্তার হয়ে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কারাভোগ করেছেন বলেও দাবি করেন আনোয়ারা বেগম।
তিনি আরও বলেন, ‘আমার স্বামীকে স্বৈরাচারী কায়দায় আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ।’
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, সাইবার অপরাধ মামলায় তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত