
দেশবাংলা ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পদত্যাগপত্র জমা দেন তিনি।
জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলছে, আজ দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তবে তার পদত্যাগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে আজ দুপুরে জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রেস উইং জানিয়েছে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসি এইচএফপি সেন্টারে হামলা ভাংচুর লুটপাটে তার জড়িত থাকার অভিযোগ উঠে।
গত ২৪ সেপ্টেম্বর এই হামলা ও ভাংচুরের ঘটনায় ঢাকা উত্তর সিটি বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

















