
গ্রেফতারকৃত মোহাম্মদ লিটন মিয়া। – দেশবাংলা
স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গলে ২৪ বোতল ভারতীয় মদসহ মোহাম্মদ লিটন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পুর্ব নোঁয়াগাও গ্রাম থেকে লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। লিটন ওই গ্রামের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ‘মঙ্গলবার দিবাগত গভীর রাতে এসআই(নিরস্ত্র)/সজীব চৌধুরী, সঙ্গীয় এসআই/(নিরস্ত্র) বাবলু কুমার পাল, এসআই/(নিরস্ত্র) মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে ধৃত লিটন মিয়ার হেফাজত থেকে ভারতীয় ২৪ বোতল মদ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।’

















