Desh Bangla 24 News
শনিবার , ১০ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

কবিতা- বাগান বিলাস

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১০, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ

বাগান বিলাস

শামীম আরা ইসলাম

সেদিন রোপিনু তারে পরম আহ্লাদে,
ভেবেছিল সবে—এ তো মর্তের প্রণয়;
কালের নিয়মে গাছ শুকাল বিষাদে,
কহিল সকলে—”তার হয়েছে বিলয়।”

জানে না তাহারা, ওই মৃত্যুর আড়ালে
লুকায়ে রয়েছে এক অনন্ত জাগর;
নিঃশব্দ শাখার শিরে কালের কপালে
আঁকা আছে অবিনাশী আলোর অক্ষর।

ফুটেছিল ডালে ডালে তিনটি বরন,
ফুল নহে, ঐশী তিন গোপন ইশারা;
প্রথম রক্তিম দল প্রেমের দহন,
জ্বলে-পুড়ে ছাই হয়ে, তবু আত্মহারা।

‘ইশক’-এর বাণী সে যে কহিল অধীরে,
মাশুকের অনলে দহি প্রেমিকের প্রাণ;
অস্তিত্ব মিশিয়া যায় ভস্মের তিমিরে,
তবু তার ওষ্ঠে জাগে মিলনের গান।

দ্বিতীয়, শুভ্র যে দল—’ফানা’র বসন,
মেলিয়া ধরিল সে যে নীরব গম্ভীরে;
অহংকার, ‘আমি’-ত্ব, সব আভরণ
বিসর্জিতে হয় সেই শূন্যের গভীরে।

তৃতীয়, বেগুনি আভা—’বাকা’র সাধনা,
পরম সত্যের সেই অন্তিম প্রকাশ;
সর্বস্ব হারালে মেলে স্রষ্টার করুণা,
চিরন্তন আলোকে তার নিত্য নিবাস।

আজি সে বাগান নাই নয়নের কাছে,
বাস্তবের রূঢ় করে সমূলে উৎখাত;
তবু সুফি জানে—হারানোর মাঝে আছে
পূর্ণতার অমলিন গোপন সওগাত।#

লৌকিক বিনাশ-পারে অদৃশ্য কাননে
শাখা মেলিয়াছে আজ সেই তরুবর;
চোখ নহে, পৌঁছে সেথা হৃদয়ের টানে,
পরমাত্মার উদ্যানে সে অনন্ত অমর।

সর্বশেষ - শ্রীমঙ্গল