Desh Bangla 24 News
বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ২৮, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

বুধবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে আনন্দ র্যালী বের হয়। ছবি: দেশবাংলা২৪

স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে এবং যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা মো. সেলিম মিয়া, মো. শাকির আহমেদ, মো. ইসমাইল হোসেন, রাজিব হোসেন, মো. হেলাল উদ্দিন কালা, মো. জালাল মিয়া এবং পৌর যুবদল নেতা সুমন আহমেদ ও নুরু মিয়া,যুবদল নেতা ফকরুল ইসলাম,রুবেল মিয়া প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান। তাঁরা বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের পাশে থেকেছেন, তাঁদের অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া জরুরি।
সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত