Desh Bangla 24 News
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

মৌলভীবাজারের সিভিল সার্জন প্রত্যাহার

প্রতিবেদক
Desh Bangla 24
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : দেশবাংলা২৪

 

স্টাফ রিপোর্টার

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানকে আগামীকাল সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৬)সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজারে আইন-শৃ’ঙ্খলা ও উ’ন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন।

মতবিনিময় সভার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্ব করেন।

​সভায় আরিফুল হক চৌধুরী স্পষ্ট জানান, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করবে না। সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানকে সোমবারের মধ্যেই তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - শ্রীমঙ্গল