মৌলভীবাজারসহ দেশের ১১টি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।এ সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং উপকূলীয় এলাকায় জোয়ারের পানি ২-৩ ফুট বৃদ্ধি পেতে পারে।জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচল এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

















