Desh Bangla 24 News
রবিবার , ১১ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

অবশেষে ডা. সিনথিয়ার বিদায়

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১১, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ

ডা. সিনথিয়া তাসনিম

 

স্টাফ রিপোর্টার

নানা আলোচনা সমালোচনার মুখে শ্রীমঙ্গলের ইউএইচএফপিও সিনথিয়া তাসমিনকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, ডা. সিনথিয়া তাসমিনকে তাঁর বর্তমান কর্মস্থল শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এই কর্মকর্তার দায়িত্বকালীন সময়ে ২০২৫ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ১৫ মাসে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ হাজার ৭২৬টি স্বাভাবিক প্রসব এবং ১১৩টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

তবে ব্যক্তি জীবনে নানা ঘটনার জন্ম দেয়ায় এসব অর্জন আলোর মুখ দেখেনি। সম্প্রতি ডা. সিনথিয়ার সাথে স্থানীয় এক ব্যক্তির অবাধ চলাফেরার ঘটনায় গত কয়েলদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। অভিযোগ উঠেছে, ডা. সিনথিয়ার সরকারী কোয়ার্টারে ওই যুবকের যাতায়াত ছিল। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সম্প্রতি ডা. সিনথিয়া শ্রীমঙ্গল থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
এমন ঘটনা প্রবাহের মধ্যেই ডা. সিনথিয়াকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য অধিদপ্তরে সরিয়ে নেয়ার সরকারী আদেশ জারি করা হয়।

সর্বশেষ - শ্রীমঙ্গল