Desh Bangla 24 News
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

অক্টোবর জুড়ে চলবে মেঘ- বৃষ্টির খেলা

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ণ

দেশবাংলা ডেস্ক

 

চলতি অক্টোবর মাসে একসঙ্গে দেখা মিলতে পারে গরম, বৃষ্টি, কুয়াশা ও মৌসুমি বায়ুর বিদায়ের মতো ভিন্নধর্মী আবহাওয়ার। এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কিছুদিন তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও মাসের শেষ সপ্তাহে আবার বদলে যেতে পারে পরিস্থিতি। বিশেষ করে ২১ থেকে ২৫ অক্টোবরের মধ্যে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে এবং একই সময়ে উত্তাল থাকতে পারে গভীর সমুদ্র।

পুরো অক্টোবর বাংলাদেশের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি নিয়ে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন চিত্রই তুলে ধরেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সংস্থাটি এই পূর্বাভাস প্রকাশ করে।

প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে অক্টোবরের প্রথম ১০ দিনকে পুরোপুরি বৃষ্টিহীন হিসেবে দেখছে না বিডব্লিউওটি। বরং দেশের কয়েকটি অঞ্চলে মাঝেমধ্যে বৃষ্টি হলেও এর স্থায়িত্ব দীর্ঘ হবে না। দিনের বড় একটি সময় রোদ থাকলেও আকাশে মেঘের উপস্থিতিও দেখা যেতে পারে।

১ থেকে ১০ অক্টোবরের মধ্যে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘণ্টা স্বাভাবিক রোদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুরুতে চট্টগ্রাম বিভাগে রোদের পরিমাণ কিছুটা কম থাকতে পারে। প্রথম দুই দিন এ বিভাগের বেশিরভাগ এলাকায় মেঘলা আবহাওয়া থাকার পাশাপাশি কিছু স্থানে তুলনামূলক বেশি সময় ধরে বৃষ্টি হতে পারে। এতে আবহাওয়ায় শীতের আগমন বার্তা দেখা যেতো পারে।

এই সময় বৃষ্টির প্রবণতায় অঞ্চলভেদে পার্থক্য থাকবে। চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহে স্বল্পস্থায়ী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। দেশের বাকি বিভাগগুলোতে বৃষ্টির পরিমাণ কম থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃষ্টির সময়ও মোটামুটি নির্দিষ্ট একটি প্রবণতা দেখা যেতে পারে। দুপুরের পর থেকে রাত ১২টার মধ্যে অধিকাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশে শীতের আবহ বিরাজ করতে শুরু করবে।

সর্বশেষ - শ্রীমঙ্গল