Desh Bangla 24 News
রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলের নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের মৃত্যু নিয়ে রহস্য

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ২৫, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ

নিখোঁজ মাদ্রাসা শিক্ষক শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার। -দেশবাংলা২৪

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিখোঁজ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া মাদ্রাসাশিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদারের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্বজনেরা। কীভাবে তিনি শ্রীমঙ্গল থেকে ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচে পৌঁছালেন এবং তাঁর মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।

সর্বশেষ - শ্রীমঙ্গল