Desh Bangla 24 News
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

ফ্যামিলি কার্ডের ভাতা, মাসের ২০-২৫ তারিখে

প্রতিবেদক
Desh Bangla 24
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৭:৩১ পূর্বাহ্ণ

 

দেশবাংলা ডেস্ক

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতার অর্থ নিয়মিতভাবে পাঠানোর লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা/ সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিজ নিজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকা পে (TakaPay) ও ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।

সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো ভাতার অর্থ পৌঁছানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ পাঠাতে সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানো আবশ্যক।

নির্দেশনায় বলা হয়, প্রতি মাসের নির্ধারিত ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।

এ ছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্রটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত

কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা – গ্রেফতার ১

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবসায়ীর ৭৬ হাজার টাকা লুট

আসুন রাজনীতির ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করি – হাজী মুজিব

বিবদমান ধানি জমি (বায়ে) থানায় দায়ের করা অভিযোগপত্র (ডানে)। -ছবি দেশবাংলা।

শ্রীমঙ্গলে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ ইউপি সদস্যার বিরুদ্ধে

শ্রীমঙ্গলে ‘জুলাই রাজবন্দি অ্যালায়েন্স’ নেতা বাবুল আটক

সাবেক এমপি নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমান গ্রেপ্তার

আরশোলা আটকাতে দুর্গ দিল্লি! রাজপথে, বাড়ি ঢুকে ধরপাকড় চালাল ৩০ হাজারের বাহিনী, বিমানে উঠে ধরা হল দীপকেদের

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ সার্কুলার

ফ্যামিলি কার্ডের ভাতা, মাসের ২০-২৫ তারিখে