Desh Bangla 24 News
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

অবৈধ বালু উত্তোলন: দুইজনকে কারাদণ্ড

প্রতিবেদক
Desh Bangla 24
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট এর অভিযান। ছবি দেশবাংলা২৪

 

স্টাফ রিপোর্টার

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন এর দায়ে দুই  ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর)  দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায়পরান, কেদারপুর চা বাগান ও দিনারপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন মিনহাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেদারপুর চা বাগানের দিনারপুর ছড়ায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় জুনেল ঝরা (৩০); পিতা: পবণ ঝরা, ঠিকানা- স্কুল লাইন, কেদারপুর চা বাগান, মির্জাপুর ইউনিয়ন ও সোহাগ মুন্ডা (২৪), পিতা: গোপাল মুন্ডা, ঠিকানা- দশঘর, দিনারপুর চা বাগান, মির্জাপুর ইউনিয়ন নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং উভয় মামলায় প্রত্যেককে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সর্বশেষ - শ্রীমঙ্গল