Desh Bangla 24 News
শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক

প্রতিবেদক
Desh Bangla 24
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

মানবতাবিরোধ অপরাধে দন্ডিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণকে কেন্দ্র করে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভকালে পুলিশ অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডন, এমিজয়ী অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডারসহ অভিনেতা, রাজনীতিক ও অধিকারকর্মীদের গ্রেফতার করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বিক্ষোভ কর্মসূচি থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভের আয়োজন করে ফিলিস্তিনিদের সমর্থনকারী ইহুদি অধিকার সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’। কয়েকশ মানুষ একই ধরনের সাদা টি-শার্ট পরে বিক্ষোভে অংশ নেন। এসব টি-শার্টে যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনের স্বাধীনতা এবং অস্ত্রের পরিবর্তে মানুষের জন্য অর্থ ব্যয়ের দাবি সংবলিত স্লোগান লেখা ছিল।

সর্বশেষ - শ্রীমঙ্গল