Desh Bangla 24 News
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

লোকসান কাটাতে বেসরকারি খাতে আরো তিন ট্রেন

প্রতিবেদক
Desh Bangla 24
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

লোকসান কাটাতে বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ রেল। ছবি : সংগ্রহীত

 

দেশবাংলা ডেস্ক:

বছরের পর বছর লোকসান কাটিয়ে উঠতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেনগুলোর মধ্যে ময়মনসিংহ-জারিয়াঝাঞ্জাইল রুটের জারিয়া লোকাল, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার ও ঢাকা-নরসিংদী রুটের নরসিংদী কমিউটার রয়েছে। বর্তমানে পূর্বাঞ্চলের ৮টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করছে। নতুন তিনটি যুক্ত হলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১–তে।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, লোকবলসংকটের কারণে ট্রেনের সব যাত্রীর টিকিট নিয়মিত পরীক্ষা করা যাচ্ছে না। অনেকেই টিকিট ছাড়া ট্রেনে উঠছেন। আবার কেউ কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বের গন্তব্যে যাচ্ছেন। এতে লোকসানে পড়ছে রেল। বাংলাদেশ রেলওয়ে এমন পরিস্থিতিতে এই তিন ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে টিকিট বিক্রি, টিকিট পরীক্ষা ও ভাড়া আদায় আরও কার্যকর হবে। এতে লোকসান কিছুটা হলেও কাটিয়ে উঠা যাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, তিনটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হলে আগের তুলনায় বেশি রাজস্ব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে পূর্বাঞ্চলের যে আটটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলছে, সেগুলো হলো ঢাকা-চট্টগ্রাম রুটের কর্ণফুলী কমিউটার, চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা কমিউটার, ঢাকা-জারিয়াঝাঞ্জাইল রুটের বলাকা কমিউটার, ঢাকা-আখাউড়া রুটের তিতাস কমিউটার, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটের তিতাস কমিউটার, ঢাকা-মোহনগঞ্জ রুটের মহুয়া কমিউটার, ঢাকা-দেওয়ানগঞ্জবাজার রুটের জামালপুর কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার।

তিনটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হলে আগের তুলনায় বেশি রাজস্ব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সরকারী ব্যবস্থাপনায় লোকসান আবার বেসরকারি ব্যবস্থাপনায় লাভজনক হওয়ায়কে যাত্রীরা রেলে দুর্নীতির অংশ হিসেবে বর্ননা করেছেন।

আ/মা

সর্বশেষ - শ্রীমঙ্গল