Desh Bangla 24 News
সোমবার , ২ নভেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পর মামলা, আসামি সাংবাদিক

প্রতিবেদক
Desh Bangla 24
নভেম্বর ২, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার

দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এহসানুল হক, দৈনিক জনবানী পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মনজুর বিজয় চৌধুরীর বিরুদ্ধে সাইবার ট্রাইবুন্যালে মামলা হয়েছে।

গত ২৫ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম কর্তৃক এই মামলা দায়ের করা হয়। দুই সাংবাদিক ছাড়াও মামলায়
জুলাই যোদ্ধা মো. মোজাহিদুল ইসলাম, প্রবাসী কন্টেইন ক্রিয়েটর আমির আলী ও ‘Zen z Sreemangal ফেসবুক আইডি’ প্রতিপক্ষ করা হয়েছে। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলে মৌলভীবাজার সিআইডিকে দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে।
মামলায় স্থানীয় দুই সাংবাদিককে সাক্ষী করা হয়েছে। তাঁদের একজন তিমির বনিক। তাঁকে ঘিরেও নানা আলোচনা সমালোচনা রয়েছে।

সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম এর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ বিষয়ে
খোলা কাগজ, একুশে নিউজ ও জনবানীসহ বিভিন্ন পত্রিকা, অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ ও ফেসবুকে প্রচারণা চালানো হয়।
এরপরই গত ২৫ অক্টোবর দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুন্যালে মামলা কথা প্রকাশ পায় ।
এর আগে গত ১১ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তাঁকে শ্রীমঙ্গল থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়।

১ নভেম্বর মামলার বিষয়টি জানাজানির পর শ্রীমঙ্গলের সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকরা বলেছেন, সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়ম কিংবা প্রশাসনিক দুর্বলতা নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কোনো সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে আইনগত প্রতিকার চাওয়ার অধিকার তাঁর রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সংকুচিত হলে সাধারণ মানুষের তথ্য জানার অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব। সোমবার সন্ধ্যায় স্থানীয় এক রেস্টুরেন্টে ক্লাবের এক জরুরি সভায় অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন এর সভাপতিত্বে জরুরি সভায় সদস্য সচিব রুবেল আহমদ, যুগ্ম আহবায়ক আবুজার বাবলা, সদস্য এম এ রকিব, সাইফুল ইসলাম, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ ছায়েদ আহমদ, কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ বক্তব্য রাখেন। এছাড়া নির্বাহী সদস্য শামসুল ইসলাম শামীম, সদস্য কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, মিজানুর রহমান আলম, সনেট দেব চৌধুরী, সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,
জনস্বার্থসংশ্লিষ্ট তথ্যভিত্তিক সংবাদকে হয়রানির হাতিয়ার হিসেবে মামলা দিয়ে মোকাবিলা করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক নজির হয়ে উঠতে পারে। এঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তেরও দাবী জানান।

এদিকে সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে মামলার ঘটনায় দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক হাবিব সারোয়ার আজাদ, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, ভোরের ডাক পত্রিকার আমজাদ হোসেন বাচ্চু, মানবজমিন এর জামাল হোসেন, চায়ের জনপদ এর মোহাম্মদ আল আমিন, খোলা চিঠি’র নান্টু রায়, প্রবাসি সাংবাদিক তোফায়েল পাপ্পু ও মোহাম্মদ সুমন, দৈনিক সংবাদ প্রতিদিন এর মো. এমরান হোসেন, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, প্রতিদিনের সংবাদ এর আব্দুস শুকুরপ্রমূখ সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
সাংবাদিক এহসানুল হক বলেন, ‘একজন সংবাদকর্মী হিসেবে আমার দায়িত্ববোধ থেকেই সংবাদ পরিবেশন করেছি। এতে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ জানাতে পারেন, এসব দেখার জন্য প্রেস ইনিস্টিউট আছে সেখানে অভিযোগ করতে পারেন। তিনি বলেন, ‘আমি প্রযুক্তিগত কোন অপরাধ করিনি। কিন্তু সাইবার ট্রাইবুন্যালকে হাতিয়ার করে আমার বিরুদ্ধে হয়রানিমুলক মামলা করা হয়েছে।’

জানতে চাইলে ডা. সিনথিয়া তাসনিম বলেন, আমার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা তথ্যে সংবাদ প্রকাশ ও অপপ্রচার চালানোয় মামলা হয়েছে। একজন সংক্ষুব্ধ হিসেবে ন্যায় বিচার পেতে এটা আমার নাগরিক অধিকার।
যোগাযোগ করা হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য- জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়টি জানেন না বলে জানান। তিনি বলেন, ‘ডা. সিনথিয়া তাসনিমের বাজিতপুর বা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি কোন কর্মকর্তার মামলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পূর্বানুমতির প্রয়োজন নেই।’

 

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত