Desh Bangla 24 News
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলে ভারতীয় শ্যাম্পু উদ্ধার

প্রতিবেদক
Desh Bangla 24
নভেম্বর ৭, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মতিন রিপন তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।

উদ্ধারকৃত শ্যাম্পুর প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার পরিমাণের ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ লেখা রয়েছে। ১২টি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ পিস শ্যাম্পু পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে শ্যাম্পুগুলো উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার কথা জানান।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

সর্বশেষ - শ্রীমঙ্গল