Desh Bangla 24 News
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

১৮ বছর পর মাঠে গড়াচ্ছে আদনান-অপু জুটি দ্বিতীয় ইনিংস

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১৮, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ

দেশবাংলা ডেস্ক :

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদের নিয়ে বেশ আলোচনা। এনিয়ে আদনানের সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অপু বিশ্বাস তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’

একই রকম স্থিরচিত্র প্রকাশ করেন আদনানও। সেখানে তিনি জানান, অপুর সঙ্গে লাইফের সেকেন্ড ইনিংস শুরু করলেন তিনি।

পোস্টে আদনান অপুকে সম্বোধন করেছেন ‘প্রফেসর’ বলে। তিনি লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’

ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে চিনতে পারেননি আদনানকে। পরে জানা যায়, ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ বিরতির পর পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা?

ছবি -ফেসবুক থেকে

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাস ও আদনান আজাদের। সে সম্ভাবনা মাথায় রেখেই হয়েছে ফটোশুটটি। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’

১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান। এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। অপু বিশ্বাস ও আদনান আজাদ দুজনেরই বাড়ি বগুড়ায়।

সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তারা। পরে শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে আদনান অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি।

সূত্র:  ট্রিবিউন

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত

বই পড়া উৎসব ‘২৬ এর সমাপনী শনিবার

শ্রীমঙ্গল পৌরসভার সীমানা সম্প্রসারণের খসড়া গেজেট প্রকাশ

ব্যাংকার সালাহ্ উদ্দিন এর সাথে গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়

আরশোলা আটকাতে দুর্গ দিল্লি! রাজপথে, বাড়ি ঢুকে ধরপাকড় চালাল ৩০ হাজারের বাহিনী, বিমানে উঠে ধরা হল দীপকেদের

শ্রীমঙ্গলে অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অক্টোবর জুড়ে চলবে মেঘ- বৃষ্টির খেলা

বাদ পড়া সহকারী শিক্ষকরা ধাপে ধাপে নিয়োগপত্র পাবেন – শিক্ষামন্ত্রী

শ্রীমঙ্গলে সাংবাদিক সমাবেশ এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাধীন তদন্ত দাবী

শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড