
স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গলের হাইল হাওরে জাল দিয়ে ঘের দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) হাওরে চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ব্যবহৃত ১০০টি রিং জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ১,০০০ মিটার এবং ২০টি মশারি জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪,০০০ মিটার জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালের মোট আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জলমহালে অবৈধভাবে স্থাপিত নেটের বাঁধ উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জিয়াউর রহমান জানান।

















