Desh Bangla 24 News
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

ব্যাবহার ২৩৫ ইউনিট বিদ্যুৎ- বিল ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা!

প্রতিবেদক
Desh Bangla 24
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ

দেশবাংলা ডেস্ক

বিদ্যুৎ বিল নিয়ে দেশজুড়ে তুঘলকি কারবার যেন থামছেই না। এবার মাগুরায় ঘটেছে বিষ্ময়কর এক ঘটনা। সেখানে এক বিদুৎ গ্রাহককে হাতে ধরিয়ে দেয়া হয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল। বিলটি পর্যালোচনা করে দেখা যায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ খরচের বিপরীতে এই পরিমান টাকা বিল করা হয়ছে।

সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের এক নারী গ্রাহকের সেপ্টেম্বর ২৬ মাসের বিদ্যুৎ বিলে এহেন অস্বাভাবিক অঙ্ক দেখে সবাই অবাক হয়ে পড়েছেন।

বিলের তথ্য অনুযায়ী, এতে ডিমান্ড চার্জ ৪৮২ কোটি ৬৯ লাখ টাকা এবং এর ওপর ভ্যাট বাবদ ২৪ কোটি ১৩ লাখ টাকা যোগ করা হয়। অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল হওয়ার কথা মাত্র ১ হাজার ৯শ’ ৬৩ টাকা।

বিষয়টি জানাজানি হলে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ভুল।বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বলা হয়েছে,  ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিট ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যায়। এ কারণেই অস্বাভাবিক এই বিল তৈরি হয়েছে। পরে বিলটি সংশোধন করে গ্রাহককে নতুন বিল দেয়া হয়।

সর্বশেষ - শ্রীমঙ্গল