স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া, বৌলাছড়া ভাঙ্গা পুল সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করার খবর পাওয়া গেছে।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভুমি) মিনহাজুল ইসলামের নেতৃত্বে ২ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেয়া হয়।

এর আগে গত ৩১ তারিখ সকাল মির্জাপুর ইউনিয়নের রায়পরান ,পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
রায় পরান পশ্চিমপাড়া মসজিদের পাশে অভিযান পরিচালনাকালে অবৈধভাবে উত্তোলনকৃত আনুমানিক ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করে জব্দ করা হয় বলে জানা গেছে।
















