
ছবি – প্রথম আলো
দেশবাংলা ডেস্ক
দেশের উত্তরাঞ্চলীয় জেলা নাটোরে বাস-ট্রাক এর মধ্যে মুখোমুখী সংঘর্ষে ১০ জনের করুন মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে অন্তত আরো ২৫ জন আহত হয়েছেন।।
আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের অফিসার আক্তার হোসেন প্রথম এই খবর নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম থানা পুলিশ জানায় , আরপি পরিবহনের একটি বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। ভোর পৌনে ৫ টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সড়কে এই দুই বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় নাটোর সদর হাসপাতালে।

















