Desh Bangla 24 News
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

প্রেমের টানে এবার ফিনল্যান্ডের যুবক জামালপুরে

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১৪, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

ফোনে পরিচয়, পরিচয় থেকে প্রেম। প্রেমের টানে ফিনল্যান্ড এর যুবক এসেছেন। ভালবাসার মানুষকে আপন করে নিতে বিয়েও করেছেন। ছবি সংগ্রহীত।

দেশবাংলা ডেস্ক

এক আত্মীয়ের মাধ্যমে মুঠোফোনে পরিচয়। ধীরে ধীরেগড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরের সরিষাবাড়ীতে ছুটে এসেছেন সিমোলা মিকা নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে মিকাইল নামে বিয়ে করেন শান্তিনা জাহান ওরফে সিমিকে (২৮)। কনের পরিবার বলছে, দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাঁদের বিয়ে হয়েছে।

প্রায় দুই সপ্তাহ স্বামী-স্ত্রী হিসেবে মিকাইল–শান্তিনা বসবাস করছেন। কনে শান্তিনা সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। গত রোববার তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল তৈরি হয়। অনেকে ফিনল্যান্ড থেকে আসা বরকে দেখতে শান্তিনাদের বাড়িতে ভিড় করছেন।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত