Desh Bangla 24 News
বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ৮, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ণ

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে পুজা উদযাপনে প্রস্তুতিৃুলক সবায় সাংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। দেশবাংলা২৪

 

স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমান। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ, আনসার, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব বলেন, “সম্প্রীতির শ্রীমঙ্গলে সকল ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। দুর্গাপূজা যাতে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য প্রশাসনের পাশাপাশি সকলকে সজাগ থাকতে হবে।”

সভায় পূজা মন্ডপে নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা ও সার্বিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সর্বশেষ - শ্রীমঙ্গল