Desh Bangla 24 News
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি

প্রতিবেদক
Desh Bangla 24
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

শ্রীমঙ্গলে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি

উপজেলা প্রতিনিধি :শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
“বিশ্ব পর্যটন দিবস” উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাায় আগামীরপর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ​শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে এই অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে শ্রীমঞ্চলের হোটেল, রিসোর্ট, কটেজ ও গেস্ট হাউসের প্রতিনিধিসহ পর্যটন শিল্প সংশ্লিষ্টরা অংশ গ্রহন করেন।

ব্যান্ড পার্টির সদস্যরা বাদ্যের তালে র‍্যালিটি চৌমহনা থেকে শুরু হয়ে শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, গুহ রোড ও কলেজ রোড পরিদর্শন করে।
এসময় শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাস সুমন, সহ-সভাপতি কাজী আছমা, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ, রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন এর সহ-সভাপতি তাপশ দাস,
ট্যুরিস্ট পুলিশ এর শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ কামরুল হাসান মাসুম, ট্যুর গাইড ট্যুর অপারেটর এসোসিয়েশন এর সভাপতি খালেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - শ্রীমঙ্গল