
৮ মাস যবত নিখোঁজ শ্রীমঙ্গলের জুয়েল মিয়া। -দেশবাংলা
স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের কাকিয়া বাজারের বাসিন্দা বাক ও শ্রবণ প্রতিবন্ধী জুয়েল মিয়া (২৭) গত ৮ মাস ধরে নিখোঁজ। দীর্ঘ এই ৮ মাসেও জুয়েল এর খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা এখন পাগল প্রায়।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। কথা বলতে ও কানে শুনতে পারেন না জুয়েল। নিজের নাম, ঠিকানা বলতেও অক্ষম।
এ ঘটনায় পরদিন ১৫ ফেব্রুয়ারি ২০২৬ শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৭৭৩) করা হয়। এরপর হদিশ (www.hodish.org), সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

হদিস সাইটে জুয়েল এর নিখোঁজ সংবাদ। -দেশবাংলা
জুয়েলের বড় ভাই জানান, “আমার ভাই বোবা মানুষ, কানে শোনে না, কথা বলতে পারে না। সে হারিয়ে গেলে কাউকে কিছু বুঝাতে পারবে না। ৮ মাস ধরে আমরা পাগলের মতো খুঁজছি। মা দিনরাত কান্না করেন। পুলিশ এখনো তাকে খুঁজে পায়নি।”
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। তাদের একটাই আকুতি, কেউ যদি জুয়েলকে দেখে থাকেন দয়া করে যোগাযোগ করুন।

জুয়েল মিয়া। -দেশবাংলা
জুয়েলের পরিচয়:
নাম: জুয়েল মিয়া, বয়স: ২৭ বছর, ঠিকানা: কাকিয়া বাজার, ইউনিয়ন: কালাপুর, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার। গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি।
একটি শেয়ারে হয়তো ফিরে পেতে পারে তার পরিবার। আপনার একটি শেয়ারই পারে জুয়েলকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে।

















