Desh Bangla 24 News
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গলে বিজিবির ড্রোন – শারদীয় সুরক্ষা এ্যাপ

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১৭, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গলে বিজিবির ড্রোন – শারদীয় সুরক্ষা এ্যাপ

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর।

আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন ৩০৯.৭ কিলোমিটার সীমান্ত এলাকায় তিনটি ব্যাটালিয়নের মাধ্যমে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সীমান্তের ৮ কিমি’র মধ্যে ২০৬টি এবং ব্যাটালিয়ন সদর থেকে ৩ কিমি’র মধ্যে ৩১টি, মোট ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আজ সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান হবিগঞ্জের মাধবপুরের মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা কমিটিকে শুভেচ্ছা উপহার দেন।

পূজা শান্তিপূর্ণ করতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে, ব্যবহৃত হচ্ছে ড্রোন ও শারদীয় সুরক্ষা অ্যাপ। পাশাপাশি চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ সেক্টরে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকার মাদকদ্রব্য আটক ও ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত

এআই কন্টেন্ট বানিয়ে সাংবাদিক সালাউদ্দিন শুভর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

পিছু হটছি না’! শনিবার দিনভর ধরপাকড়ের পর সিজেপি বলল, ‘আরও শক্তিশালী হয়ে ফিরব’,

আরশোলা আটকাতে দুর্গ দিল্লি! রাজপথে, বাড়ি ঢুকে ধরপাকড় চালাল ৩০ হাজারের বাহিনী, বিমানে উঠে ধরা হল দীপকেদের

১৮ বছর পর মাঠে গড়াচ্ছে আদনান-অপু জুটি দ্বিতীয় ইনিংস

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

শ্রীমঙ্গল থানা উড়িয়ে দেয়ার হুমকি যুবদল নেতার

শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

বাদ পড়া সহকারী শিক্ষকরা ধাপে ধাপে নিয়োগপত্র পাবেন – শিক্ষামন্ত্রী

সাক্ষাৎকারে চেয়ারম্যান প্রার্থী শিপু: নাগরিক সেবার দরজা উন্মুক্ত থাকবে